
আবির্ভাব নিউজ : মমতার হাত থেকে টেলি একাডেমীর টাকা পেলেন অভিনতা চন্দন সেন। কী করলেন সেই টাকা? বিপুল দার একটা লেখা দিলাম। মিডিয়া এই খবর দেখাবে না। কোথাও লিখবেও না।
“পশ্চিমবঙ্গ সরকার গতকাল আমাদের অভিনেতা চন্দন সেনকে টেলি আর্টিস্ট অ্যাওয়ার্ড দিয়েছে। মুখ্যমন্ত্রীর হাত থেকে চন্দন সেন তা গ্রহণ করেছে। চন্দনের মতো অবিশ্বাস্য শক্তিশালী অভিনেতার এর চেয়েও বেশি স্বীকৃতি প্রাপ্য বলে আমি মনে করি, কিন্তু সেটা তো নিজেদের লোকের মত কথা শোনালো।
যেটা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যে এই লেখা দেওয়া তা হলো আজ সন্ধের একটি ফোনালাপ। ফোনটা আমিই করেছিলাম। একটু কৌতুক করেই জানতে চাইলাম , এক লক্ষ টাকা যে পুরস্কার পেলে করবে কী ?
যারা জানেন তাঁরা বুঝবেন এই কথাটা বলার মধ্যে একটা কৌতূহলও ছিল। এর আগেরবার সরকার ওকে যে পুরস্কার দিয়েছিলো সেটার পুরো অর্থ ও চাবাগানের শ্রমিকদের হাতে তুলে দেয় । কাল থেকেই ভাবছিলাম এবার কী করবে। তাই শুরুতেই ওই প্রশ্ন।
সোজা জবাব না দিয়ে শুধু বললো হোয়াটস্যাপ দেখ। বলে ফোন ছেড়ে দিলো। পর মুহূর্তেই পৌঁছলো চারটে ছবি। প্রত্যেকটিতে ২৫ হাজার টাকা করে দিয়ে দিয়েছে অনলাইনে। প্রথম তিনটের নাম দিলাম না , কারো সুনজরে পড়ে গেলে মুশকিল আছে। প্রথমটি একটি ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্যে এনজিও , দ্বিতীয়টি একটি সংক্রামক ব্যাধি প্রতিরোধক পরিষেবা দেওয়া প্রতিষ্ঠান। তৃতীয়টি একটি সামাজিক সেবা প্রতিষ্ঠান।
আর চতুর্থটি অভয়া মঞ্চ।
সাধে বলি না , আমাদের চন্দন সেন আমাদের গর্ব। অভিনন্দন চন্দন সেন কে।” এই নিউজ বাংলায় এক আলোড়ন সৃষ্টি করেছে।