কলকাতা ও শহরতলিতে জমি মাফিয়ারা সক্রিয়

Spread the love

আবির্ভাব নিউজ : কলকাতা ও শহরতলিতে ভবানীপুর থেকে কালীঘাট কালীঘাট থেকে শ্যামবাজার শোভাবাজার বাগবাজার কাশিপুর সিঁথি বরাহনগর সহ বিভিন্ন জায়গায় প্রোমোটার রাজ রমরমা তার সাথে নতুন সংযোজন জমি মাফিয়া রাজ। আপনার জমি অথচ কলকাতা কর্পোরেশনে অন্যের নামে রেকর্ড ভয়ংকর এক চক্র খেলা চালাচ্ছে কলকাতা ও শহরতলী তে। শুধু সাধারণ মানুষ নয় বহু আইনজীবির জমিও এইভাবে হাত পরিবর্তন হয়ে গেছে কর্পোরেশনের মাধ্যমে। একদল অসাধুচক্র এই ঘটনা চালাচ্ছে বলে অভিযোগ। কর্পোরেশনের উচ্চপদস্থ অফিসাররাও এরসাথে যুক্ত বলে অভিযোগ। একটি বিশেষ সূত্র দাবি করছে যে মেয়র ফিরাহাদ হাকিমও এই ঘটনা জানে। তাহলে প্রশ্ন হচ্ছে সব জেনেও কেন তিনি কোন পদক্ষেপ নিচ্ছেন না? এমনকি এই ঘটনা প্রায় সই ঘটছে কলকাতা ও শহরতলীর বুকে। কিন্তু তা সত্ত্বেও প্রশাসন চুপ, চুপ রাজনীতি কারবারিরা। আপনার জমি অথচ সেটা আপনার হাতে নেই কর্পোরেশনের মধ্য দিয়ে নাম পরিবর্তন হয়ে গেছে। প্রয়োজনের সময় আপনাকে ছোটাছুটি করতে হবে কর্পোরেশনে, কারণ যে জমি আপনার ভাবছিলেন সেই জমি অন্যের হাতে চলে গেছে নাম পরিবর্তন হয়ে গেছে। তাই শহরবাসীকে আমরা আমাদের এই সংবাদের মধ্যে দিয়ে সাবধান করব আর বলব অবিলম্বে আপনার জমির রেকর্ড কর্পোরেশনে গিয়ে একবার অন্তত চেক করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *