
আবির্ভাব নিউজ : বাংলাতে কলকাতা মেট্রো হলো গর্ব করার মতো একটা বিষয়। কিন্তু মেট্রো সম্প্রসারণের সাথে সাথে মেট্রো ট্রেনের নানান রকমের গোলযোগ দেখা দিচ্ছে। প্রায়ই দেখা যাচ্ছে মেট্রো সময় মত চলছে না আর এই নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি চলছে। মেট্রো কর্তৃপক্ষ বলছেন মেট্রো সাম্প্রসারণের সাথে সাথে পরিষেবা দেবার জন্য যে ম্যান পাওয়ার লাগে তা দেওয়া হচ্ছে না, আর তার ফলেই প্রায় প্রতিদিনই মেট্রো চলাচলে ব্যাঘাত ঘটছে। রবিবার সকালেও তার ব্যতিক্রম ঘটল না। কেন বার বার এইভাবে মেট্রো গোলযোগের সম্মুখীন হচ্ছে? যে মেট্রোকে নিয়ে বাংলার মানুষ কলকাতার মানুষ গর্ব করতো, এখন সেই মেট্রোই মুখ থুবড়ে পড়ছে।