
সংবাদ আবির্ভাব : কলকাতা হাইকোর্টে ক্লাবের নির্বাচনে ধুয়ে মুছে সাফ, বিরাট জয় পেলো বিজেপি। ১০ টি আসনের মধ্যে ৭ টি আসন পেলো বিজেপি, ২ টি আসন পেয়েছে তৃণমূল আর অন্যান্য ১ টি আসন। বিজেপির এই জয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি আগামী ২০২৬ বিধানসভা ভোটে তৃণমূল ধরাশায়ী হবে। এই গুঞ্জনই এখন সর্বত্র। অন্য দিকে কিছু বিশিষ্ট মানুষ মনে করছেন তৃণমূলের গোষ্ঠী লড়াই এর ফলেই এতো বাজে রেজাল্ট।