
আগেই খবর ছিল, গুয়াহাটিতে খেলবেন না শুবমান গিল। আর শুক্রবার তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হলো। তিনি প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র তিন বল খেলে চোট পেয়েছিলেন। ঘাড়ের চোটের কারণে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে বাধ্য হন। পরে আর এই ম্যাচের জন্য মাঠে নামতে পারেননি শুবমান। তাঁকে হাসপাতালে ভর্তি রাখতে হয়েছিল। তখন থেকেই BCCI এবং দলের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, BCCI সতর্কতা অবলম্বন করে বড় সিদ্ধান্ত নিয়েছে এবং শুবমান গিলকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে। অর্থাৎ তিনি গুয়াহাটি টেস্টে খেলবেন না।
BCCI-এর তরফে জানানো হয়েছে, ‘টিম ইন্ডিয়ার অধিনায়ক শুবমান গিল, যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন, তিনি গুয়াহাটি-তে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে ঋষভ পন্থ দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দেবেন।’ সঙ্গে আরও যোগ করা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, শুবমান দ্বিতীয় টেস্ট খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন না এবং তাঁর চোটের আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য মুম্বই যাচ্ছেন।