
সংবাদ আবির্ভাব : নতুন বছরের শুরুতেই বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেলো। দল ছাড়লেন মালদহের গণিখান পরিবারের সদস্য তথা সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার বিকেলে নয়া দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন তিনি। এক সাংবাদিক বৈঠকে মৌসম ছাড়াও উপস্থিত ছিলো প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও গোলাম আহমেদ মীর, কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী।
২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে ছিলেন মৌসম। যোগ দিয়েছিলেন তৃণমূলে। প্রায় সাত বছর পর ঠিক বিধানসভা ভোটের মুখে নিজের ঘরে ফিরলেন মৌসম। কংগ্রেস ফিরে মৌসম বলেন, আমি বরকত সাহেবের পরিবারের সদস্য। সেই ঐতিহ্য বহন করছি। পারিবারিক ভাবেই আমরা কথা বলে সির্দ্ধান্ত নিয়ে ছিলাম যে কংগ্রেসে ফিরবো। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছিলো। কিন্তু, তাহলে তৃণমূল ছাড়লেন কেন? এর উত্তর বাংলার মানুষ জানার অপেক্ষায় রইল। অন্যদিকে বাংলা কংগ্রেস কিন্তু পুরো বিষয়টা তে বেশ উৎসাহ। তারা মনে করছেন বাংলার রাজনীতিতে এবার এক নতুন সমীকরণ দেখা যাবে। কিন্ত প্রশ্ন হলো এই ভাবে দল পাল্টু নেতা নেত্রীদের প্রতি বাংলার মানুষ বিশ্বাস হারিয়েছে, সেখানে কতটা বাংলার রাজনীতিতে কংগ্রেসকে বুস্টার করে সে দিকেই চোখ সাধারণ মানুষের।