
নিজস্ব সংবাদ দাতা :
বিহার জয় বঙ্গ বিজেপির আত্মবিশ্বাস অনেক গুন বাড়িয়ে দিলো। পিকে নির্বাচনের আগে বহু বার বলে ছিলেন কোনো অবস্থা তেই বিহারে বিজেপি আসবে না কিন্তু বিহারের মানুষ পিকে কে বিমুখ করলো। এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন পিকে তো বলেছিলেন তার দল ভালো ফল করবে ও বিজেপি কোন অবস্থাতেই বিহারে আসতে পারবে না অন্য তা হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এখন প্রশ্ন হল পিকে কি তাহলে রাজনীতি ছাড়ছেন নাকি আমাদের ভাইপোর মত তিনিও মিথ্যে বলেছেন। এই প্রশ্নই কিন্তু এখন চারিদিকে উঠছে। পিকের ভবিষ্যৎ কি এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করল। অন্যদিকে আমরা দেখছি বাংলাতে বিজেপির নেতৃত্বরা ভীষণভাবে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। বিহারের জয় তাদের মনবল অনেক বৃদ্ধি করেছে এমনকি বিশিষ্ট কিছু মানুষজন বলতে শুরু করেছেন অবিলম্বে শুভেন্দু অধিকারী কে মুখ করে দলের নির্বাচন হবে বলে ঘোষণা করা উচিত প্রধানমন্ত্রীর। এই কথার সাথে সাথে বঙ্গ বিজেপিতে একটাই প্রশ্ন উঠছে তাহলে কি বাংলার বিজেপিতে শুভেন্দু অধিকারী মুখ হতে চলেছেন?