বিহারে ১০০০০ টাকায় বাজিমাত?

Spread the love

সংবাদ আবির্ভাব নিউজ : বাংলার মাটিতে যে ‘অস্ত্র’ ব্যবহার করে ২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়,

সেই ‘অস্ত্র’ ব্যবহার করেই নীতীশ কুমার এবং বিজেপির জোট সামলে দিল দীর্ঘকাল শাসনের প্রতিষ্ঠান বিরোধিতা।

মমতার যে অস্ত্রের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, পাটলিপুত্রে সেই প্রকল্পই আরও বড় আকারে উপস্থাপিত হয়েছিল ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ নামে।

প্রথম কিস্তিতে দেওয়া হবে ১০ হাজার টাকা। প্রথম দফা ভোটের দিন কয়েক আগেই ১ কোটি ২১ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা পৌঁছে গিয়েছিল সরকারের তরফে।।

বিহারে গত বারের তুলনায় ১২ শতাংশ বেশি মহিলা এ বার বুথে লাইনে দাঁড়িয়েছিলেন। যত সংখ্যক পুরুষ ভোটার দিয়েছেন, তার চেয়ে ৯ শতাংশ বেশি মহিলা ভোট দিয়েছেন। যার ফল— বেশি ভোট এবং আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। সম্পূর্ণ ধরাশায়ী আরজেডি এবং কংগ্রেসের মহাগঠবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *