

সংবাদ আবির্ভাব : রাজ্যে প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার দৌড়োচ্ছে, দার করানো কঠিন। কেন বলছি এই কথা তার কারন হলো গতো এক বছর ধরে রাজ্য জুড়ে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে যে ভাবে একের পর এক লড়াই চালাচ্ছেন তাতে একটা জিনিস বলা যেতেই পারে তিনি দৌড়োছেন, দার করানো কঠিন। এর আগে কি কংগ্রেসকি লড়াই করতো না? করতো কিন্ত সেটা দূরবীন দিয়ে দেখতে হতো। কিন্তু এখন কোনো না কোনো ইস্যুতে সব সময় রাস্তায় কংগ্রেস। সারা বাংলা চোষে বেড়াচ্ছেন নিজেকে সামনে রেখে। আজকে এখানে তো কালকে ওখানে। ফল কি হবে আমরা জানিনা তবে বাংলার মানুষ রাস্তায় কংগ্রেসকে দেখতে পাচ্ছে।
আজ দার্জিলিং জেলা কংগ্রেস কার্যালয়ে দার্জিলিং জেলা কংগ্রেস ( পার্বত্য) – এর নেতা-কর্মীদের সঙ্গে জরুরি সাংগঠনিক বৈঠকে মিলিত হন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক ( ইন- চার্জ) তথা জম্মু-কাশ্মীর বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলনেতা গোলাম আহমেদ মীর এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক ( ইনচার্জ -প:ব) অম্বা প্রসাদ, কংগ্রেস নেতা ড.মুনীশ তামাং, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, কালিম্পং জেলা কংগ্রেস সভাপতি দিলীপ প্রধান সহ অন্যান্য প্রাদেশিক ও জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন সর্ব ভারতীয় ও প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব পাহাড়ে গিয়ে পৌঁছালে পাহাড়ের কংগ্রেস নেতা -কর্মীরা তাঁদের সাদর অভর্থ্যনা জানান। সাংগঠনিক বৈঠক শেষে গোলাম আহমেদ মীর এবং শুভঙ্কর সরকার আজ এক সাংবাদিক সম্মেলনেও মিলিত হন সেখানে। এই ভাবে এগিয়ে চলুন শুভঙ্কর সরকার এটাই বাংলার মানুষ চাইছে।