
সংবাদ আবির্ভাব : সাগর ধরের বাবা মারা গেছেন কিছুদিন আগে। তাদের পরিবারে অশৌচকাল চলছে। বাবার মৃত্যুর পর ধর্মীয় রীতিমতো পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে তারা প্রস্তুতি নিচ্ছিল। এজন্য ব্যয় নির্বাহ করতে বাড়িতে রাখা হয় নগদ আড়াই লাখ টাকা। এছাড়া বাড়ির একটি সংরক্ষিত কক্ষের সিন্দুকে রক্ষিত ছিল ১৫ ভরি স্বর্ণালঙ্কার। আজ ভোরবেলা হঠাৎ ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত তাদের বাড়িতে ঢুকে পরে। এই অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি পেটানো শুরু করে এবং সিন্দুকের চাবি কেড়ে নেয়। এরপর সংরক্ষিত কক্ষের দরজার তালা কেটে ভেতরে ঢুকে ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে। শুধু তাই নয়, ডাকাতদল তার স্ত্রী এবং শাশুড়িকেও পিটিয়ে আহত করে এবং আলমারিতে থাকা বাবার পারলৌকিক ক্রিয়ার জন্য রাখা নগদ আড়াই লাখ টাকাও নিয়ে ফেলে। সাগর ধরের বাড়িতে ডাকাতি সংঘটিত করার পর চলে যাওয়ার সময় স্থানীয় মিন্টু নাথের মুদির দোকানেও ডাকাতির ঘটনা সংঘটিত করে।
ঘটনাস্থল: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নাথ পাড়া সংলগ্ন সাগর ধরের বাড়ি এবং স্থানীয় মিন্টু নাথের দোকান।