হাওড়া পুরসভার বিভিন্ন প্রকল্পে দুর্নীতি প্রকাশ্যে

Spread the love

আবির্ভাব নিউজ: হাওড়া পুরসভার বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে শুরু করে শৌচাগার নির্মাণসহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পে ব্যয়ের হিসেব নিয়ে অনিয়মের অভিযোগ এনে এই জনস্বার্থ মামলা বলে দাবি করেছেন হাওড়া শহরের বাসিন্দা অমল শ্রীবাস্তব। অভিযোগ গত ২০১৮-১৯ এবং ২০২১ ২২ অর্থবর্ষে কর্পোরেশনের ব্যয় সংক্রান্ত রিপোর্টে অসংগতি ধরা পড়ে। কলকাতা কর্পোরেশনের পাঠানো রিপোর্টে CAG সন্তুষ্ট হয়নি বলে মামলাকারীর দাবি এবং সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা করেছেন বলে জানান। কেস নাম্বার ৪৮১ / ২৫।
এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গ্রহণ করেছে খুব শীঘ্রই এই মামলার শুনানি হবার সম্ভাবনা।
কলকাতা কর্পোরেশনেও এই ধরনের অভিযোগ বহুবার উঠেছে আর তার সাথে সাথে হাওড়াতে কর্পোরেশনের বিরুদ্ধে এই অভিযোগ ওটার ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি সাধারণ মানুষ বুঝতে পারছে এই সরকার সর্বত্র দুর্নীতির সাথে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *