হাঁটু প্রতিস্থাপন ছাড়াই চিকিৎসার নতুন সম্ভাবনা! গবেষণায় বিশেষ স্বীকৃতি ডাঃ সন্তু দে-র

Spread the love

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা, অনিব্রত রায়:

হাঁটুর অসহ্য যন্ত্রণা, চলাফেরায় সমস্যা কিংবা অস্টিওআর্থ্রাইটিসের মতো জটিল রোগে ভুগছেন বহু মানুষ। বিশেষ করে রোগের গ্রেট iv ( 4) পর্যায়ে পৌঁছলে অনেক ক্ষেত্রেই হাঁটু প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে অস্ত্রোপচারবিহীন চিকিৎসার সম্ভাবনা নিয়ে গবেষণার মাধ্যমে নতুন আশার আলোর দিশা দেখিয়েছেন চিকিৎসক ও গবেষক ডাঃ সন্তু দে।

দীর্ঘদিনের গবেষণা এবং ২০ হাজারেরও বেশি রোগীর চিকিৎসার অভিজ্ঞতার ভিত্তিতে হাঁটুর ব্যথা কমানো ও চলাফেরার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি বিশেষ চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন তিনি। এই পদ্ধতিতে অস্থিসন্ধির নিয়ন্ত্রিত সঞ্চালন, নরম কলার চিকিৎসা এবং পুনর্বাসনমূলক ব্যায়ামের মতো কৌশলের সমন্বয় করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই উদ্ভাবনের জন্য ভারতীয় পেটেন্ট দপ্তরে আবেদনও জমা দেওয়া হয়েছে।

ডাঃ সন্তু দে-র দাবি, ৮০ জন আবেদনকারীর মধ্যে তাঁর আবিষ্কার বিশেষভাবে নির্বাচিত হয়েছে। চিকিৎসাক্ষেত্রে বিশেষ পরিচিতি: ডাঃ সন্তু দে কনসালটেন্ট ফিজিশিয়ান, নিউরো ও অর্থো অ্যাডভাইজার এবং আয়ুষ বিভাগের সার্জন হিসেবে পরিচিত। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত। এবং তিনি হলেন ফেলো ডিপার্টমেন্ট অফ মেডিসিন শোভন সিং জিনা গভর্মেন্ট ইনিস্টিটিউট অফ মেডিকেল সাইন্স এবং রিসার্চ এবং তিনি সরকারী হাসপাতালে OPD এবং IPD বিভাগে কর্মরত ছিলেন ।

বর্তমানে তিনি নবান্ন হেলথ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এবং অ্যাপেক্স মাল্টি-স্পেশালিটি হসপিটালের সঙ্গে ভিজিটিং চিকিৎসক হিসেবে যুক্ত রয়েছেন।

হাঁটুর জটিল সমস্যায় আক্রান্ত মানুষের ব্যথা উপশম, চলাফেরার সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত জীবনযাপনের সম্ভাবনা তৈরি করাই তাঁর গবেষণার অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *