

সংবাদ আবির্ভাব : বেদান্ত ইনষ্টিটিউট কলকাতার আয়োজনে ৬৩ সাউদার্ন এভিনিউ কালিঘাটে ২১/৩/২০২৬ শনিবার থেকে শুরু হল কথ্য সংস্কৃত সম্ভাষণ শিবির। ওইদিন বিকাল ৫টায় শিবিরটি উদ্বোধন হয়। দশদিন ব্যাপি এই শিবিরের শিক্ষক রূপে রয়েছেন বিশিষ্ট সংস্কৃতজ্ঞ তথা লেখক আচার্য অনুভব হাজরা। অনুষ্ঠানটির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আচার্য সঞ্জয় চক্রবর্তী, সাংবাদিক সুজয় চ্যাটার্জী এবং বেদান্ত ইনষ্টিটিউট কলকাতার পক্ষথেকে রামস্বামী ও ড. সুভাশিষ চক্রবর্তী প্রমূখ। এই শিবিরে ৪ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের পৌঢ় শিক্ষার্থীও অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গে সংস্কৃত ভাষা প্রচার আন্দোলনের অন্যতম মুখ আচার্য অনুভব হাজরা সঙ্গীত ও অভিনয়ের মাধ্যমে অভিনব কৌশলে সংস্কৃত সম্ভাষণ প্রদর্শন করেন।
সংস্কৃত ভাষা হল ভারতীয় সংস্কৃতির মূল। ভারতীয় জ্ঞান পরম্পরা শুরু হয় বৈদিক সংস্কৃত ভাষার মাধ্যমে। ভারতবর্ষকে জানতে গেলে সংস্কৃত ভাষা জানা অত্যাবশ্যক। অন্যান্য ভাষার থেকে এই ভাষার শরীরে প্রভাব সর্বাধিক। পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানের ভাণ্ডার নিহিত রয়েছে সংস্কৃত ভাষায়। নিজেকে জানতে, দেশকে জানতে এবং ভারতীয় সংস্কৃতিকে জানতে সংস্কৃত ভাষা শিক্ষার বিকল্প নেই। সংস্কৃত ভাষা ও ভারতীয় সংস্কৃতির প্রচার-প্রসারের এটি একটি প্রয়াস।