
মোল্লা জসিমউদ্দিন ,সংবাদ আবির্ভাব
টাটা গোষ্ঠীর অন্যতম শীর্ষস্থানীয় ওমনিচ্যানেল জুয়েলারি ব্র্যান্ড ক্যারেটলেন কলকাতার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র গড়িয়াহাটে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করল। পূর্ব ভারতে রিটেল ব্যবসা আরও সম্প্রসারণের পথে এটি ক্যারেটলেন এর আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কলকাতার মানুষের বিশেষ পছন্দ ও নান্দনিকতাকে মাথায় রেখে এই সিগনেচার স্টোরের ডিজাইন, সাজসজ্জা এবং আবহে স্থানীয় সংস্কৃতিকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্টোরের মাধ্যমে শহরের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে গেল ক্যারেটলেন-এর সমসাময়িক গয়নার সম্ভার এবং ওমনিচ্যানেল শপিংয়ের অভিজ্ঞতা। এখানে দৈনন্দিন ব্যবহারের গয়না থেকে শুরু করে উপহার এবং বিশেষ অনুষ্ঠানের জন্য গয়না—সব ধরনের কালেকশনই পাওয়া যাবে।নতুন স্টোরের সূচনা এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে, ঐতিহ্যবাহী কয়লা ভাঙার রীতি মেনে এই তিন তলা স্টোরটির শুভ উদ্বোধন করা হয়। এই উদ্বোধন ভারতের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ক্যারেটলেন-এর উপস্থিতি আরও মজবুত করার বৃহত্তর কৌশলের অংশ। বর্তমানে ব্র্যান্ডটির খুচরো স্টোরের সংখ্যা ৩৮৮টিরও বেশি, যার মধ্যে পূর্বাঞ্চলে রয়েছে ৬৯টি স্টোর। গড়িয়াহাটের এই স্টোরটি সারা দেশে ক্যারেটলেন-এর অন্যতম ফ্ল্যাগশিপ স্টোর।শুধু পশ্চিমবঙ্গেই বর্তমানে ১১টি শহর জুড়ে ব্র্যান্ডটির ৩১টি স্টোর রয়েছে। দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই সংখ্যা বাড়িয়ে ৩৫টি করার পরিকল্পনা রয়েছে।