
নিজস্ব সংবাদ দাতা : কিংবদন্তী হিন্দী চলচ্চিত্র অভিনেতা মারা গেছেন এই বলে প্রথমে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশের ছড়াছড়ি দেখা যায়। কিন্তু পরমুহূর্তে বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার এই খবর ভূল বলে প্রকাশ করা হয়। তারপর আবার পরের দিন সেই সমস্ত মিডিয়ায় ধর্মেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। তিনি মুম্বাইয়ের এক হাসপাতালে মারা গেছেন বলে খবর। কিন্তু পরবর্তীকালে সময়ের সাথে সাথে পরিবারের পক্ষ থেকে সঠিক খবর বেরিয়ে আসে। ধর্মেন্দ্র থেকে শুরু করে হেমা মালিনী সকলেই ক্ষুব্ধ হন। বর্তমানে ধর্মেন্দ্র সুস্থ আছেন। এবং তিনি বাড়িতে আছেন। সারা ভারতবর্ষের মানুষ ধর্মেন্দ্র সুস্থ থাকুক এই প্রার্থনাই করছেন।কিন্তু আজ সত্যিই তিনি জীবন যুদ্ধে হেরে চির বিদায় নিলেন। এতো দিন যা মিথ্যে ছিলো আজ তা সত্যি হয়ে গেলো। সাড়া ভারত তথা সাড়া পৃথিবীর বহু মানুষ শোকস্তব্ধ। চির বিদায় নিলেন ধর্মেন্দ্র সকলের ভীরু।