পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠন

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব

,পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠিত হলো সমিতির নিজস্ব ভবনে। ১ , রমানাথ মজুমদার স্ট্রীট লোকনাথ ভবনের সন্তোষ মুখোপাধ্যায় স্মৃতি কক্ষে প্রায় চল্লিশ জন সদস্যের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ, রাজ্য উপদেষ্টা কমিটির সদস্য বর্ষীয়ান শিক্ষক বিবেকানন্দ মুখোপাধ্যায়, বর্ষীয়ান শিক্ষক ড: অসীম কুমার মাইতি, রাজ্য কোষাধ্যক্ষ, জেলা কমিটির সম্পাদক শিক্ষক কৃষ্ণেন্দু জানা, সাধারণ সদস্য বর্ষীয়ান শিক্ষক বলরাম নাথ ও কলকাতা জেলার শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ।সভা শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের শিক্ষিকা পরিবেশিত একটি সঙ্গীত এর নিবেদনের মাধ্যমে। পরে সদ্য প্রয়াত কলকাতা জেলার সভাপতি ড, পাল এর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে। অনুষ্ঠানের সভাপতি স্বাগত ভাষণ দিয়েছেন। পরে বিগত বছরের আলোচনা সভায় সিদ্ধান্ত পড়ে শোনান কলকাতা জেলা সম্পাদক কৃষ্ণেন্দু জানা ও পরে রাজ্য সাধারণ সম্পাদক আগামী বছরের জন্য কার্য্য সমিতি তে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য স্তরের সদস্য বর্ষীয়ান বিবেকানন্দ মুখোপাধ্যায়, ড: অসীম কুমার মাইতি, সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ সংগঠনের অতীত ও সংগ্রামী ভূমিকা প্রসঙ্গে পূর্বতন কমিটির নেতৃত্বের ভুয়সী প্রশংসা করেন।
উপস্থিত শিক্ষক শিক্ষিকা সাংবাদিকের অনেকেই সঙ্গীত, আবৃত্তি, সহ পাঠ ক্রমিক বিষয় নিয়ে আলোচনা করেন। তিলজলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা রাষ্ট্রপতি প্রদত্ত সম্মানিত অরুণিমা দাশগুপ্ত কবিতা আবৃত্তি করেন।এদিন বেশ কয়েকজন সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় আয়োজক সংস্থার তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *