বহু প্রতিক্ষিত কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ

Spread the love

সংবাদ আবির্ভাব : বহু প্রতিক্ষিত রাজ্য প্রদেশ কংগ্রেস ২৮8 কেন্দ্রের প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ হলো। প্রার্থী তালিকা প্রকাশের সাথে সাথে কংগ্রেস কর্মীদের মধ্যে এক বিরাট খুশির হাওয়া বইতে শুরু করেছে। তালিকা প্রকাশ করার সাথে একটা জিনিস লক্ষ করা গেছে এই যে প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি তার নাম নেই ।গতো বারে তিনি প্রার্থী ছিলেন কিন্তু এ বারে কি তাহলে তিনি প্রার্থী হচ্ছেন না? এই নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু তরুণ নেতার নাম দেখা গেলো। কৃষ্ণনগর উত্তর থেকে অর্ঘ গণ, রাসবিহারী থেকে আশুতোষ চ্যাটার্জী, মানিকতলা থেকে সুমন রায় চৌধুরী, বেহালা পূর্ব থেকে অভিজিৎ রাহা, বালিগঞ্জ থেকে প্রয়াত সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। আবার আমরা যদি দেখি বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের বিগ মুখ অধীর রঞ্জন চৌধুরী, মালতিপূরে মৌসম নূর একটা বড় সিদ্ধান্ত।শনিবার দিল্লিতে কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে দীর্ঘ আলাপ আলোচনার পর ১০ কেন্দ্র বাদ রেখে ২৮৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো কংগ্রেস।
রাজ্যে সব দল যখন নিজের নিজের প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে কিন্তু তখনও কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশতো দূরের কথা প্রার্থী বাছাই করে উঠতে পারছিলো না । আর তার ফলে কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে আসন্তোষ শুরু হয়ে গিয়েছিলো।
২০ বছর বাদ এই প্রথম রাজ্যে ২৯৪ আসনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, সেই কারণেই এই বিলম্ব প্রার্থী তালিকা বাঁচতে। দেরিতে হলেও ২৯৪ আসনে যে কংগ্রেস একাই লড়ছে আর সেই যুদ্ধে সামিল হয়ে গেলো কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *