
সংবাদ আবির্ভাব : অবশেষে রাজ্য প্রদেশ কংগ্রেস আট কেন্দ্র বাদ রেখে বাকি ২৮৬ কেন্দ্রের প্রার্থী বাছাই চূড়ান্ত করে ফেললো। যদিও কাল রাত পর্যন্ত তালিকা প্রকাশ হয়নি।গতো শনিবার দিল্লিতে কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে দীর্ঘ আলাপ আলোচনার পর ৮ কেন্দ্র বাদ রেখে ২৮৬ আসনে প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত করে ফেললো কংগ্রেস।
রাজ্যে সব দল যখন নিজের নিজের প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে কিন্তু তখনও কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশতো দূরের কথা প্রার্থী বাছাই করে উঠতে পারলো না। আর তার ফলে কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে আসন্তোষ শুরু হয়ে গিয়েছিলো।
২০ বছর বাদ এই প্রথম রাজ্যে ২৯৪ আসনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, সেই কারণেই এই বিলম্ব প্রার্থী তালিকা বাঁচতে। যদিও ৮ সিট বাদে বাকি সব সিটের প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত শুধু কিছু ট্যাকনিকেল কারণে আটকে। আজ কালের মধ্যেই তা প্রকাশ পাবে।
কালকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের কথা প্রচার হতেই বহু কংগ্রেস নেতা নেত্রী ও কর্মীরা আমাদের ফোন করে জানতে চান। কংগ্রেস কর্মীদের মধ্যে যে অসন্তোষ ছিলো সেই সব কাটিয়ে ভোট যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। দেরিতে হলেও ২৯৪ আসনে যে কংগ্রেস একাই লড়ছে আর তার প্রস্তুতি প্রায় চূড়ান্ত।