

বিশ্বজিৎ পাল,মেদিনীপুর, ২ আগস্ট ২০২৬: পশ্চিম মেদিনীপুরের K.D. College-এ ভারতীয় নমো সংঘের উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্রাট চক্রবর্তী, প্রভাস বন্ধু চক্রবর্তী, K.D. College-এর প্রাক্তন অধ্যক্ষ এবং সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে ৫০০-রও বেশি মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বহু মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যপরিষেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন। উপস্থিত অতিথিরা এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।