‘সংবাদ আবির্ভাবে’র অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একঝাক তারকা

Spread the love

দীপঙ্কর সমাদ্দার,সংবাদ আবির্ভাব

শনিবার সন্ধেবেলায় শ্যামবাজার মেট্রো স্টেশন সংলগ্ন সেরাম সভাগৃহে ‘সংবাদ আবির্ভাব’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেলো। বিশেষ বিশেষ ক্ষেত্রে সমাজের বিশিষ্ট ব্যাক্তি দের সম্মানিত করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই মহতি অনুষ্ঠানে যারা সেরা অ্যাওয়ার্ড পেলেন তাঁদের মধ্যে অন্যতম মনিপুরী নৃত্য গুরু কলাবতী দেবী, হাইকোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার সাইত্যিক ও কবি সুবল সরদার, বিশিষ্ট ডাক্তার নীরসিং মুরারি দে, বিশিষ্ট সমাজসেবী রক্ত দান আন্দোলণের কান্ডারি রিয়েল হিরো ডি আশিস, উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আনন্দ ময় রায়, কল্যাণ ময় রায়, শমিক বাগচী প্ৰখ্যাত নৃত্যশিল্পী লাইলী বসু। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সুপ্তা সাহার পরিচালনায় আবির্ভাব পারফরমিং আর্টস এর শ্যামা। নৃত্যাঙ্গন ডান্স একাডেমীর নৃত্য ও দেবযানী ড্যান্স একাডেমীর নৃত্য পরিবেশন হয়। সামগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পারমিতা রায় চৌধুরী। এই অনুষ্ঠানের শুরু থেকে প্রেক্ষাগৃহ ছিল দর্শক আসনের পরিপূর্ণ। বহু মানুষ আসনে বসার জায়গাও পায়নি। প্রথম বছরেই সংবাদ আবির্ভাবের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সাফল্য পেয়েছে বলেই আগত দর্শকদের অভিমত। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের মধ্যে সকলেরই একটাই বার্তা সংবাদ আবির্ভাবের জয়যাত্রা যেন সুনিশ্চিত হয় এবং আরো সাফল্যের সাথে কাজ করে সেই প্রার্থনাই করেন। এক ঝাঁক তারকার উপস্থিতি যে সমস্ত শিল্পীরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন তারা উল্লাসিত তাদের মধ্যে অনেকেরই মুখে শুনতে পাওয়া যায় যে এইভাবে একসাথে এতজন তারকা উপস্থিত হয়ে শিল্পীদের মঙ্গল কামনা করছেন তা অতুলনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *