


নিজস্ব প্রতিনিধি, সংবাদ আবির্ভাব :সেভ লাইভ সেভ ড্রাইভ প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখমন্ত্রী প্রতি নিয়ত সাবধান করছেন,কিন্তু প্রশাসন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেপরোয়া গাড়ি চলছেই। আর যার ফলে দুর্ঘটনা দিন দিন বাড়ছে। আজ সকালে তোয়াক্কা না করেই কুইড WB26BT0707 গাড়ির সামনের চাকা বাস্ট করে ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা মারে, গাড়িটি ঘুরে গিয়ে ডাম্পারে ধাক্কা খায় ঘটনা টি ঘটে শক্তিগড় থানার অন্তর্গত ৫০০ মিটারের মধ্যে। তারপর স্থানীয় সূত্র জানা যায় গাড়ি তে একজন ব্যক্তি ছিলেন, পুলিশ খুব তাড়াতাড়ি ঘটনা স্থলে পৌছায়, পৌছায় ন্যাশনাল হাইওয়ের অফিসার রা, হাইওয়েতে ঘটনা ঘটার ৩০ মিনিটের মধ্য আই টি ইউ গাড়ি নিয়ে নিকট ভর্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং হাসাপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রী খুব একটা গুরুতর যখম হয়নি। গাড়িটির অবস্থা ভয়ঙ্কর। প্রশ্ন উঠছে প্রতিনিয়ত এক্সিডেন্ট বাড়ছে কিন্তু মানুষ তাতেও সচেতন হচ্ছেন না, প্রতি নিয়ত পুলিশের নামে বদনাম করছেন, ট্রিফিক ফাইন ও অনলাইন করলেও পুলিশের দোষ খুঁজছেন সাধারণ মানুষ। আর এখানেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সব সময় পুলিশকে দোষ দেওয়াটা কি ঠিক?