কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি

Spread the love

সৌরভ দত্ত, সংবাদ আবির্ভাব,কলকাতা :পুজো মিটতেই রাজ্যজুড়ে পুরভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর অংশ হিসেবে কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত দুটি পৃথক সংশোধনী বিল পেশ করা হলো বিধানসভার বিশেষ অধিবেশনে। প্রস্তাবিত এই বিলে কলকাতার ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ২০৯ এবং হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের দাবি, ওয়ার্ড পিছু ভোটারের সংখ্যা সামঞ্জস্যপূর্ণ রাখতে এবং নাগরিকদের দোরগোড়ায় সঠিক পরিষেবা পৌঁছে দিতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে পুরোনো সংশোধনী বিল প্রত্যাহারের প্রস্তাবও এদিন বিধানসভায় পেশ করা হয়।

দীর্ঘ বছর ধরে নির্বাচন না হওয়া এবং প্রশাসনিক জটিলতার কারণে হাওড়া ও কলকাতার বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। নতুন এই পুনর্বিন্যাসের ফলে প্রতিটি ওয়ার্ডে ভোটারের সংখ্যা সুষম হবে, যা নির্বাচন কমিশনকে দ্রুত ওয়ার্ড সংরক্ষণ চিহ্নিত করতে সাহায্য করবে। পুজোর আগেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে পুরনির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে। এই বিল পাস হলে দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে শহরবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ও পরিষেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *