আবির্ভাব নিউজ: HIV/AIDS মুক্ত বিশ্ব গড়তে চারুচন্দ্র কলেজ এনএসএস রেড রিবন ক্লাবের আয়োজনে সোমবার ২৪ নভেম্বর এইচআইভি ও এইডস সচেতনায় এক সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল অ্যাক্রোপলিস মলে।ফ্ল্যাশমবের মাধ্যমে পথচারীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় এদিন। উক্ত অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের WBSAP, C&S ও NACO।সারাবছর চারুচন্দ্র কলেজ এনএসএস,রেড রিবন ক্লাবের ছাত্র ছাত্রীরা সচেতনতার বার্তা পৌঁছে দেন মানুষের কাছে ফ্ল্যাশ মবের মাধ্যমে। এই প্রয়াসে ইতিমধ্যেই সমাজের বহু পরিচিত মুখকেও দেখা গিয়েছে মঞ্চ থেকে সাধারণ মানুষের জন্য এইডস /এইচআইভি সচেতনতা বার্তা পৌঁছে দিতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাক্রোপলিস মলের জিএম ফ্যাসিলিটি শিব সাগর শ,পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের WBSAP& CS – এর যুগ্ম অধিকর্তা পিয়ালী দাস মহাশয়া,চারুচন্দ্র কলেজের টিচার ইনচার্জ অনুরাধা ম্যাডাম, অধাপিকা নূপুর রায়, অভিনেতা ও ব্লগার সায়ক চক্রবর্তী, ব্লগার সুকান্ত কুন্ডু,অভিনেত্রী অলকানন্দা গুহ,প্রেরণা ভট্টাচার্য, Rj নীল সহ আরো অনেকে। প্রত্যেকেই চারুচন্দ্র কলেজের এনএসস ও রেড রিবন ক্লাবের এই প্রয়াস কে সাধুবাদ জানান। HIV/AIDS নিয়ে মানুষের মনে যে ভুল ধারণা আছে সেগুলি মুছে ফেলে সচেতনতার বার্তা পৌছে দেন উপস্থিত সকলের মধ্যে। এ ধরনের সচেতনতা মূলক অনুষ্ঠান কতটা দরকার সেই প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন সকলে। আগামীদিনেও এইভাবেই সমাজ সচেতনতার অঙ্গীকার করা হয় উক্ত অনুষ্ঠানে থেকে।