
মোল্লা জসিমউদ্দিন,
রবিবার আইনি সচেতনার উপর একটি শিবির অনুষ্ঠিত হলো আড়িয়াদহ অ্যাসোসিয়েশন গ্রন্থাগারে। লিগাল এইড এবং এডভাইস সোসাইটি পশ্চিমবঙ্গ এবং রোটারি ক্লাব আধুনিক কলকাতা সহযোগিতায় এই শিবির টি হয়। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রীমতি চৈতালি চ্যাটার্জি (দাস) বিচারপতি বিশ্বরূপ চৌধুরী,বিচারপতি প্রদীপ্ত রায় , পুলিশ আধিকারিক শ্রী কে জয়ারামান (আইপিএস) এবং অন্যান্য বিচারপতি ও বিশিষ্ট অতিথিবর্গ। আয়োজক সংস্থার পক্ষে সমীরণ চক্রবর্তী বলেন -“এলাকার সাধারণ মানুষেরা এই সচেতনতা শিবিরের মাধ্যমে তাদের বিভিন্ন আইনি সমস্যার সমাধানের পথ সম্পর্কে অবগত হলেন” । ছবি সুবল সাহা