
আবির্ভাব নিউজ : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের উদ্যোগে রাজভবনের নাম পাল্টে গেল। কেন্দ্র সিলমোহর দিয়েছে ইতিমধ্যে। উপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম হলো ‘লোক ভবন’। রাজভবন এর নাম পরিবর্তনের এই প্রস্তাব নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদন মিলতেই আনুষ্ঠানিক ঘোষণা করল রাজভবন কর্তৃপক্ষ। জন রাজভবন উদ্যোগের লক্ষ্য ছিল প্রাসাদের ওই কাব্যিক দূরত্ব ঘুচিয়ে সাধারণ জনমানুষের কাছে রাজভবনকে আরো উন্মুক্ত করা। তাদের সমস্যা আশঙ্কা শুনে সেই অনুযায়ী প্রয়োজনে দ্রুত সহায়তা পৌঁছে দাওয়াই হচ্ছে লক্ষ্য। গত তিন বছরে প্রাকৃতিক বিপর্যয় হোক বা সামাজিক উদ্বেগ, জন রাজ ভবন সরাসরি জন সেবায় নামিয়েছে বলে দাবি করেছেন রাজ্যপাল।