ডুবলিকেট আঠার বিরুদ্ধে অভিযান চালালো মহকুমা পুলিশ আধিকারিক

Spread the love

সংবাদ আবির্ভাব : ডুবলিকেট আঠার বিরুদ্ধে অভিযান পুলিশের। ঘটনায় প্রায় ১৫০০ ডুপ্লিকেট আঠা উদ্ধার করল গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ বংশীহারী থানার পুলিশ।বুনিয়াদপুর পুরসভা এলাকায় ডুবলিকেট আঠার বিরুদ্ধে অভিযানে নামল একটি কোম্পানি সহ পুলিশের দল। ঘটনায় চাঞ্চল্য ব্যবসায়ী মহলে। জানা গেছে দীর্ঘদিন ধরে একটি আঠার কোম্পানি ডুবলিকেট হিসেবে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। সেই কারণে পিডিও লাইট কোম্পানির লোকজন ডুপ্লিকেট আঠার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক শুভতশ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী বুনিয়াদপুর এলাকার 4 টি দোকানে অভিযান চালায়। অভিযান চালিয়ে মোট ১৫০০ প্যাকে ট ডুবলিকেট আঠা উদ্ধার করে। পরবর্তীতে চারটি দোকানের বিরুদ্ধে বংশীহারী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে পিডিও লাইট এর পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *