

সংবাদ আবির্ভাব, কলকাতা : কখনও হোর্ডিং লাগাতে বাধা , কখনও থানা কে দিয়ে প্রচারের আবেদন কে , না জানিয়ে বা কংগ্রেস প্রার্থী সুমন রায় চৌধুরীর সাথে আলোচনা না করে , বাতিল করে দেওয়া , বিভিন্ন কারণ দেখিয়ে অটো প্রচারের পারমিশন না দেওয়া , বাংলার শাসক দলের পদলেহন করে ECI কে NOC না দেওয়া এই সব কাণ্ড ঘটে চলেছে মানিকতলা বিধান সভা কেন্দ্রে দাবী কংগ্রেস প্রার্থীর।
ঘটনা ঘটার পর উত্তর কলকাতার রিটার্নিং অফিসার এর কাছে আবেদন যাতে থানা কংগ্রেসের আবেদনে NOC না দিলে , ভালো করে খতিয়ে দেখে তবেই তাঁদের আবেদন বাতিল করা হয় ।
১১ নম্বর ওয়ার্ডে ( অতিন ঘোষের ওয়ার্ড ) আগামীকাল ১৩ /০৪/২৬ তারিখে বিনা প্রমাণে কংগ্রেসের প্রচার বটতলা থানা বাতিল করেছে ।
যন্ত্রের মাধ্যেমে অটো প্রচার বাতিলের খাতায় , নানা রকম টালবাহানা ওই অঞ্চলের থানা গুলোর , ফলত অটো প্রচার বাতিলের শঙ্কা , সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ইশারায় থানা, নির্বাচন কমিশন, কংগ্রেস কর্মীদের সাথে আলোচনা না করেই এক তরফা বাতিল করে দিচ্ছেন ।কংগ্রেস প্রার্থী গুরুত্ব পূর্ণ এই ঘটনার দৃষ্টি আকর্ষণ করার জন্য ইতি মধ্যে ECI কে জানিয়েছে। প্রচারের প্রথম দিন থেকে বারবার সুমন রায় চৌধুরীর প্রচারে বাঁধা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। কিন্তু কেন এই বাঁধা? তৃণমূল কংগ্রেস কি ভয় পাচ্ছে? এক বিশেষ সূত্রে তৃণমূল কংগ্রেস দাবী করছে এই ধরণের কোনো ঘটনাই ঘটেনি, সুমন নিজেকে প্রচারের আলোয় আনার চেষ্টা করছে।