বিশ্ব পরিবেশ দিবস পালনে কলকাতা পুলিশ

Spread the love

মোল্লা জসিমউদ্দিন, সংবাদ আবির্ভাব

তীব্র দহনে জ্বলছে বাংলা সহ গোটা ভারত।বিশ্ব উষ্ণতা বৃদ্ধিতে অন্যতম কারণ যততত্র গাছ কাটা।ঠিক এইরকম পরিস্থিতিতে শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে পিজি হাসপাতাল সংলগ্ন পিটিএস চত্বরে মহাসমারোহে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এই কর্মসূচি সার্থক করতে হাজির ছিলেন কলকাতা পুলিশের সিংহভাগ আধিকারিক। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং, শুভঙ্কর সিনহা সরকার, পান্ডে সন্তোষ প্রমুখ এদিন বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন। প্রত্যেক পুলিশ কর্মীর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের চারাগাছ। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং মহাশয় বলেন – ” বিশুদ্ধ অক্সিজেন সহ মনোরম আবহাওয়া পেতে আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগানো “। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সারা রাজ্যে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগাবার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি জাতীয় সড়ক /রাজ্য সড়ক, আবাসন প্রভৃতি জায়গায় সবুজময় পরিবেশ গড়তে বলা হয়েছে। আসন্ন ১৪ জুলাই থেকে ২০ জুলাই বিশেষ অরণ্য সপ্তাহ পালনে প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *