ডবল ইঞ্জিনের ত্রিপুরাতেও কি আরজি করের ছায়া!!

Spread the love

সংবাদ আবির্ভাব, বিশেষ সংবাদ দাতা :ডাবল ইঞ্জিনের ত্রিপুরাতেও কি আরজি করের ছায়া! ত্রিপুরার শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে তরুণীর দেহ উদ্ধার! খু*নের অভিযোগ পরিবারের!

ত্রিপুরার শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে তরুণীর দেহ উদ্ধারে চাঞ্চল্য। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে রহস্য জনক ভাবে ২২ বছর তরুণীর মৃত্যু। পরিবারের অভিযোগ খু*ন করা হয়েছে। মেডিক্যাল কলেজ কতৃপক্ষের দাবি সুইসাইড। নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। কলকাতার আর জি কর এর ঘটনার সঙ্গে তুলনা টানছেন অনেকেই। জানা গেছে কাঁঠালতলী এলাকার পঞ্চায়েতের এক জন জনপ্রতিনিধির মেয়ে। বাড়ির দেড় কিলোমিটার এর মধ্যেই শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ। হোস্টেল ওয়ার্ডেন হিসেবে কাজ করতো সে। গত সোমবার শেষ বাড়িতে গিয়েছিল। এটাও জানা গেছে ছাত্রী হোস্টেলে বুধবার যেদিন ঘটনা ঘটেছে অন্যকোন ছাত্রী ছিলনা। একজন যে ছাত্রী ছিল সেও বাড়িতে চলে গিয়েছিল। প্রশ্ন হলো খালি হোস্টেলে রাতে কেন থাকতে হলো এই তরুণী ওয়ার্ডেন কে? জানা গেছে পুলিশ সিলিংফেনের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে তরুণী ওয়ার্ডেনকে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *