আগরপাড়ায় অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ অংকন প্রতিযোগিতা

Spread the love


নিজস্ব প্রতিনিধি:২৩শে আগস্ট মহাসমারোহে আগরপাড়ায় গাঙ্গুলি পাড়ায় চারুচন্দ্র আর্ট সেন্টারে অনুষ্ঠিত হলো সুরভারতী সংগীত কলাকেন্দ্রের অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ অঙ্কন প্রতিযোগিতা।। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী উদয় শঙ্কর দাস বিভিন্ন বিভাগ অনুযায়ী শিশু ও কিশোর নবীন চিত্রশিল্পীরা বেশ আনন্দ সহকারে একটা উৎসবের মেজাজ এ তারা তাদের ছবি আঁকলো। প্রতিযোগীরা জানালো আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়ে খুবই আনন্দিত হয়েছি অভিভাবকরাও জানালেন এইরকম একটি প্রতিযোগিতা তাদের কাছে একটু অন্যরকম আনন্দ দিয়েছে। বাচ্চাদের জন্য এত সুন্দর আয়োজন মনোমুগ্ধকর। বিচারক চিত্রশিল্পী উদয় শংকর বাবু জানালেন বাচ্চাদের জন্য এত সুন্দর উপযুক্ত পরিবেশে ছবি আঁকার আয়োজন তাকে মুগ্ধ করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীদের
সুরভারতীর সংগীত কলাকেন্দ্রের পক্ষ থেকে মানপত্র ও পুরস্কার দেওয়া হবে এছাড়াও প্রতিটা গ্রুপ থেকে টপার যারা হবে তাদের প্রত্যেককে অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হবে, বিশেষ অনুষ্ঠানে। আয়োজক ঝুমা সমাদ্দার জানালেন তারা খুবই আপ্লুত এমন একটি সুন্দর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে এবং সার্বিকভাবে অভিভাবকদের সহযোগিতা মনে রাখার মত। এক কথায় সমগ্র অংকন প্রতিযোগিতাটি প্রশংসার যোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *