আজ ভোট দিবস

Spread the love

সুবল সরদার

গণতন্ত্রের সেরা উৎসবে অংশগ্রহণ করলাম। বাম হাতের তর্জনীতে কালির দাগ লেগেছে । বৈশাখী বাতাস। মাথার উপর সামিয়ানা টাঙ্গানো রোদ্দুর থেকে মুক্তি দিতে, যদিও আজ তেমন রোদ্দুর নেই। বুথের সামনে লাইনের পাশে বয়স্ক, অসুস্থ ব্যাক্তিদের জন্য বসার সুন্দর ব্যবস্থা আছে। বুথের বাইরে বি.এল.ও টেবিল চেয়ার নিয়ে বসে আছেন ভোটারদের সাহায্য করতে। বুথের সামনে লাইনে দাঁড়িয়ে পরিচিতদের সঙ্গে হাসি বিনিময়,যাদের অনেকদিন দেখিনা তাদের সঙ্গে দেখা, উৎসব বলে কথা। ভোটাধিকার প্রয়োগ ! মনের আনন্দে ভোট দান। ৭ টার সময় ঘুম উঠলাম। মুখ হাত ধুলাম।‌ তারপর এপিক আর আমন্ত্রণ পত্র নিয়ে সটান হাজির ১৯৩ নং বুথে হরিশংকর পুর প্রাইমারী স্কুল, মগরাহাট, দক্ষিণ ২৪ পরগণা। আমাদের স্কুল আজকের আমাদের ভোটের বুথ। শান্তিপূর্ণ ভোটদান । শান্তিপূর্ণ ভোট পর্ব চলছে। পুলিশের নজর কাড়া টহলদারি। শুরুতেই ভোটের মেশিন গড়মড় করে ‌। একটু পরেই ঠিক হয়। আমাদের ১৯৩ নং বুথের ৭৪৩ ভোটার সংখ্যা। আমার ক্রমিক সংখ্যা ৪০৮ । সকাল সকাল লাইনে দিয়ে ভোট দিয়ে এখন বাড়িতে। আজকের দিনটা আমার খুব ভালো লাগছে। কোথাও হৈচৈ, গন্ডগোলের খবর নেই। সর্বত্র শান্তিতে ভোট পর্ব চলছে । একফোঁটাও কোথাও রক্ত না ঝরুক। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ প্রশংসার যোগ্য। ভয় মুক্ত,সন্ত্রাসহীন নির্বাচনের সাক্ষী থাকবে বঙ্গ। অঙ্কের মতো নির্বাচন কমিশনের কড়া = ইট বৃষ্টি বন্ধ হয় ,বন্দুক গোলাগুলির আওয়াজ কোথাও থাকেনা । নির্বাচন কমিশনকে অনেক অনেক ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *