এনরুট অ্যাবাকাস বলগোনা ক্লাস্টার এক্সিলেন্স অ্যাবাকাস একাডেমির সাফল্য

Spread the love

সেখ রাজু, বলগনা।

এনরুট অ্যাবাকাসের জেলা স্তরের প্রতিযোগিতায় এনরুট অ্যাবাকাস বলগোনা ক্লাস্টার এক্সিলেন্স অ্যাবাকাস একাডেমির হাতে বিভিন্ন শ্রেণীর প্রতিযোগিতায় সফলতার সঙ্গে বারোটি প্রাইজ উঠে আসে । হুগলি ও বর্ধমান জেলাকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় চন্দননগরের রবীন্দ্রভবনে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে । নতুনহাট, মঙ্গলকোট, নিগন, বর্ধমান, সাঁওতা, কৈচর, মাঝিগ্রাম বলগোনার বিভিন্ন ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । এই সাফল্যতাকে সকলের মধ্যে সেলিব্রেট করার জন্য এক মিলন মঞ্চের আয়োজন করে এনরুট অ্যাবাকাস বলগোনা ক্লাস্টার এক্সিলেন্স অ্যাবাকাস একাডেমির কর্ণধার মাম্পি দে । কেক কেটে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ বিতরণ করার পাশাপাশি অ্যাবাকাস তাদের জীবনে চলার পথকে কতটা মসৃণ করে তোলে, সে বিষয়ে উপস্থিত আধিকারিকরা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন । উপস্থিত ছিলেন এনরুট অ্যাবাকাসের ডিরেক্টর শুকলাম্বার মিত্র, জাতীয় প্রশিক্ষণ প্রধান অনিন্দিতা দে মিত্র সহ বিভিন্ন শাখা প্রতিষ্ঠান কর্ণধার, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবীকারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *