

সৌরভ দত্ত, বীরভূম: তারাপীঠের হোটেল বিধ্বংসী অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে সম্প্রতি। শনিবার তারাপীঠে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই আগুন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে যে ঘটনা ঘটেছে আগুনের সেই ঘটনা যাতে না হয় সেটা বলেছি। তালা চাবি মারা থাকে দরজায়। সেটা না করতে বলা হয়েছে ।
তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যার জন্য ৫ কোটি টাকা দেওয়া হল। মুখ্যমন্ত্রী বলেন, তারাপীঠে একটা ভালো টুরিস্ট লজ করতে বলা হয়েছে । ১০ অক্টোবর এর মধ্যে পি ডাব্লউ ডি ও পঞ্চায়েতকে বলেছি রাস্তা ঠিক করতে। রেল ও জাতীয় সড়কের জন্য প্লানিং রয়েছে। পুলিশকে বলা হয়েছে রেভিনিউ বাড়াতে। একটা বড় ক্র্যাক ডাউন হয়েছে। অনেক টাকা গাড়ি উদ্ধার হয়েছে। ভালো কাজ করছে। সেপ্টেম্বরে আসব। দেউচা পাঁচামি নিয়ে বৈঠক করে বলব। তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে তদন্ত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না । বীরভূমে ১০০০ কোটি টাকা সাইফন হত সেটা এখন রেভিনিউ আসছে আমাদের কাছে ।
এদিন তারপীঠ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বিধায়ক ধ্রুব সাহা-সহ বীরভূম জেলার একাধিক নেতা।
মুখ্যমন্ত্রী আসছেন শুনে প্রবল মানুষের ভিড় জমে যায় মন্দির চত্বরে। তাদের সামাল দিয়ে প্রচুর পুলিস মোতায়েন করা হয়। এবার একেবারে অন্যরকম ভাবে কৌশিকী অমাবস্যা পালান করা হচ্ছে। তার জন্য প্রচুর আয়োজনও করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, তারপীঠে যেসব ব্যবস্থা নেওয়া উচিত তা আমরা নেব। আমরা ইতিমধ্যে শ্রাবণী মেলা, রথযাত্রা উপলক্ষে সরকারের পক্ষে নানান ব্যবস্থা নিচ্ছি। তারপীঠে কৌশিকী অমাবস্যা সবচেয়ে বড় উৎসব। রাজ্য শুধু নয়, গোটা দেশ থেকে মানুষে এখানে আসবেন। অতএব আস্থার যে বিরাট উৎসব আসছে তার একটা সুন্দর প্রস্তুতি হবে। এই সরকার মা তারার আশীর্বাদে তৈরি হয়ছে। তাই মা তারাকে কেন্দ্র করে আস্থার যে ব্যবস্থা নেওয়া উচিত তা আমরা নেব। এখান থেকে প্রশাসনিক সভা করব। এটা মা তারার বীরভূম, বাউলের বীরভূম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুররের বীরভূম, ঐতিহ্যের বীরভূম গড়ে তুলব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কালীঘাট থেকে শুরু করে নানান আস্থার জায়গা দর্শন করেছি। জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে বাবার মাথায় জয় ঠেলেছি । তারাপীঠে ভারত সেবাশ্রম সংঘ ও ইসকনেও গিয়েছি গো মাতার সেবার জন্য। তারাপীঠে মাকে প্রণামটা বাকী ছিল। সেটা আজ হল। আগের সরকারের একটাই কথা ছিল নো-নো-নো। বর্তমান সরকারের একটাই মন্ত্র হ্যাঁ-হ্য়াঁ-হ্যাঁ।