সংবাদ আবির্ভাব : পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার চম্পাহাটি এলাকায় অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ আবারও প্রমাণ করে রাজ্য সরকারের ব্যর্থতা ও প্রশাসনিক উদাসীনতা। স্থানীয় সাংসদ,বিধায়ক বা পৌর প্রতিনিধির বা স্থানীয় পুলিশ প্রশাসনের অজান্তে এই ব্যবসা চলেছে এটা বিশ্বাস যোগ্য না ।
একের পর এক মানুষের প্রাণ ঝরে যাওয়ার পরেও রাজ্য সরকার যে সম্পূর্ণ নীরব ও নির্বিকার, এই ঘটনা তারই ফল।
এই বিস্ফোরণ কোনও দুর্ঘটনা নয়—এটি রাজ্যের শাসকদলের প্রত্যক্ষ মদতপুষ্ট অবৈধ বাজি কারখানা সিন্ডিকেটের ভয়ংকর পরিণতি।
স্থানীয় প্রশাসনের জ্ঞাতসারে এবং রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘদিন ধরে অবৈধ বাজি কারখানা চললেও সরকার ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছে।
রাজ্যে গজিয়ে ওঠা বাজি কারখানাগুলি কি প্রশাসনিক অনুমতি নিয়ে গড়ে উঠছে?
বাজি কারখানা গড়ে তুলতে যে যে সতর্কতা অবলম্বন করা উচিত তা কি প্রশাসনের তরফে নেওয়া হয়েছে?
কংগ্রেস স্পষ্ট ভাষায় দাবি করছে
চম্পাহাটি বিস্ফোরণের দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে নিতে হবে। অবিলম্বে এই ঘটনার উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
নিহত এবং আহতদের অবিলম্বে প্রশাসনের তরফে ক্ষতিপূরণ দিতে হবে।
রাজ্যজুড়ে অবৈধ বাজি কারখানার রাজনৈতিক মদত বন্ধ করে স্থায়ীভাবে সেগুলি বন্ধ করতে হবে।
সকল বৈধ ব্যবসা কংগ্রেস পক্ষে ও সমর্থন করে , যদি মানুষের জীবন জীবিকা প্রশাসনিক ছাড়পত্র নিয়ে , সকল মানদণ্ড খতিয়ে দেখে যেকোনো ব্যবসায় ই করা যেতে পারে, সেটা স্বাগত জানাই, কিন্তু এই ভাবে সকল নিয়ম কানন কে বুড়ো আঙুল দেখিয়ে এই ধরনের বিপদজনক কর্মকাণ্ড নিন্দনীয় ।