চাঞ্চল্যকর ঘটনায় সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ

Spread the love

মোল্লা জসিমউদ্দিন, সংবাদ আবির্ভাব :
বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন বিচারপতি এজলাসে  জানালেন, -‘গত সোমবার সুজিত বসুর মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পর তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার, ১৮ অগাস্ট আবেদনকারী সুজিত বসুর পক্ষের কোন এক আইনজীবী বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে যান।তাঁর চেম্বারে থাকা ফাইল নিয়ে আসার জন্য তাঁর ব্যক্তিগত সেক্রেটারিকে বলেন।’এদিন রাজ্যের উচ্চ আদালতে বিচারপতি বলেন, “ঘটনাটি খুব দুঃখজনক।” বিষয়টি তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানিয়েছেন। তাই এই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলাটি এখন কলকাতা হাইকোর্টের প্রধান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরবর্তী বিচারপতি ঠিক করবেন, যিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন।প্রসঙ্গত,  গত সোমবারের শুনানিতে সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেলকে অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে। আইনজীবীর যুক্তি, ইডি এই মামলায় সুজিত বসুকে মাস্টার মাইন্ড দেখিয়েছে। অথচ ২০২৪-২৫ সালে সিবিআই-এর চার্জশিটে সুজিতের নামই আসেনি। তাঁর দাবি, সুজিত বসুর বাড়ি তো কলকাতাতেই। তদন্তের স্বার্থে তাঁকে যখনই ডাকা হবে, তিনি আসবেন। সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, এই ধরনের কাজ ইডি কোনওভাবেই জাস্টিফায়েড করতে পারে না। কিন্তু তারপরই বিচারপতি রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তারপর দিনই এই ঘটনা।এই ঘটনায় কলকাতা হাইকোর্টের অন্দরমহলে চাঞ্চল্য তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *