জমিদখল মামলায় শাহজাহান শেখদের বিরুদ্ধে চার্জ গঠন করলো ইডি

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,সংবাদ আবির্ভাব

সোমবার সন্দেশখালিতে জমিদখলের মামলায় শাহজাহান শেখ এবং তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে চার্জ গঠন করল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। তালিকায় রয়েছেন, আলমগির, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লা, তাঁদের সকলের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ইডির অভিযোগ, ভয় দেখিয়ে এবং প্রভাব খাটিয়ে জমি দখলের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছিলেন শাহজাহান আর তাঁর দলবল।এ ভাবে দুর্নীতির মাধ্যমে আয় হিসেবে মোট পাঁচ কোটি টাকা শনাক্ত করেছে ইডি। তদন্তকারীদের দাবি, জমি দখল ও সংশ্লিষ্ট বেআইনি কার্যকলাপের মাধ্যমে এই অর্থ অর্জন করা হয়েছিল।সোমবার কলকাতার ইডির বিশেষ আদালতে এই চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই মামলায় সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে আগামী ৭ জুলাই থেকে। মোট ৩০ জন সাক্ষী দেবেন এই মামলায়। তাঁদের বয়ান রেকর্ড হবে আদালতে। প্রথমে রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের নাম জড়িয়েছিল। এই মামলার ভিত্তিতে ২০২৪ সালের জানুয়ারি মাসে তাঁর সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। কিন্তু তখন তাঁর ডেরা থেকে মার খেয়ে ফিরতে হয়েছিল কেন্দ্রীয় আধিকারিকদের। এরপর দীর্ঘ সময় ধরেই তিনি অধরা ছিলেন।শাহজাহান ছাড়াও আলমগির, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। জমি দখলের মামলায় ৭ জুলাই সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। মোট ৩০ জন সাক্ষী রয়েছেন এই মামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *