
বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব, কলকাতা ১৮. ০৮. ২০২৬ : ২০২৬ বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জী ক্ষমতা হারিয়ে ব্যাকফুটে। শুধু তাই নয়, ক্ষমতা থেকে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেস দু ভাগে ভাগ হয়ে গেছে। মাত্র হাতে গোনা কয়েক জণের মুখ রয়েছে মমতা ব্যানার্জীর কালীঘাট শিবিরে। কিন্তু রাজ্যে এত সবের মধ্যে বার কাউন্সিলের ভোটে জয় জয়কার কালীঘাট তৃণমূল কংগ্রেসের। ২৩ টি আসনের মধ্যে ১৫ টি তে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জয়ীরা সকলেই মমতা ব্যানার্জীর তৃণমূল পন্থী বলে দাবী আইনজীবী মহলের। আইনজীবী দের মধ্যে বেশ কয়েক জন ষ্টার আইনজীবী জিতেছেন। তাঁদের মধ্যে অন্যতম শুভাশিস চক্রবর্তী, আনসার মন্ডল, অশোক দেব, ইন্দ্রনীল বসু ও সিদ্ধার্থ মুখার্জী।
বার কাউন্সিল ভোটে ২৩ টি আসনের মধ্যে সিপিএম পেয়েছে ৩ টি আসন, বিজেপি পেয়েছে ৩ টি আসন আর কংগ্রেস পেয়েছে ২ টি আসন। এর আগের নির্বাচনে সিপিএম ৪ টি পেয়ে ছিলো কিন্তু এবার তাঁদের আসন কমে তিন। আর বিজেপি বিধানসভায় জিতে এর আগেও ৩ টি আসন পেয়ে ছিলো এবারেও তিন টি। ভালো রেজাল্ট কেন বিজেপি করতে পারলো না, কেন পেলোনা বেশি আসন? এই নিয়ে বিভিন্ন কোর্টে নানান চর্চা শোনা যাচ্ছে। এখন দেখার আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি ঘুরে দাঁড়াবে সেদিকেই নজর থাকবে বাংলার সাধারণ মানুষের।