

নিজস্ব সংবাদ দাতা,সংবাদ আবির্ভাব দিল্লির যন্তর – মন্তরে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজ( রিক), তার জন্য তাঁর পিতা শেখ মহম্মদ মাফিককে পিটিয়ে মেরে ফেলেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আজ বাঁকুড়া জেলা কংগ্রেসের সভানেত্রী রাধারানী ব্যানার্জী,কার্যকরী সভাপতি দেবু চ্যাটার্জী এবং মহিলা কংগ্রেস সভানেত্রী তথা ইন্দাস বিধানসভা কংগ্রেস প্রার্থী মৌ মণ্ডল, বিজেপির দুষ্কৃতীদের হাতে নিহত সেখ মোহাম্মদ মাফিক-এর পরিবারবর্গের সঙ্গে দেখা করেন।
তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অন্যায় ও রাজনৈতিক হিংসার বিরুদ্ধে কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকবে।
এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানাই।