

সংবাদ আবির্ভাব : বদলে গেছে পুলিশের চালচলন আচার ব্যবহার, নবান্নের কর্মীরা গেরুয়া আবির খেলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হল। সরিয়ে দেওয়া হল গাডরেল। হরিশ চ্যাটার্জি রোডে এখন জনগণের অবাধ যাতায়াত।
একটা সময় ছিল যখন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে একটা কাকপক্ষীও যেতে পারত না পুলিশের অনুমতি ছাড়া। ওই রাস্তা দিয়ে মিটিং মিছিল করার জন্য কলকাতা হাইকোর্ট থেকে স্পেশাল পারমিশন নিতে হতো। কারণ রাজ্য পুলিশ কখনোই পারমিশন দিত না মিছিল করার।
আজ সেই চিত্র সমূলে পাল্টে গেছে। বাড়ির সামনে দিয়ে এখন অবাধে চলছে গাড়ি ট্যাক্সি বাস মোটরসাইকেল ইত্যাদি ইত্যাদি। ফাঁকা, খাঁ খাঁ জরাজীর্ণ রাস্তা এখন প্রাণ ফিরে পেয়েছে। জমজমাট ভিড়ে ঠাসা এলাকায় পরিণত হয়েছে রাস্তা।
পুলিশরাও গা ঝাড়া দিয়ে উঠেছে। গতকাল থেকে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ ডিজে বাজিয়ে নাচ করছেন আনন্দ করছেন। রাজ্যে পরিবর্তন হবে কিনা সেটা সবার আগে বুঝতে পারে পুলিশরা। তারা কেবলমাত্র সময়ের অপেক্ষায় ছিলেন।
রাজ্যের সচিবালয় নবান্নে আজ স্লোগান উঠেছে, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। নবান্নের কর্মীরা বলছেন এতদিন আমরা কিছু বলার সাহস পাইনি। এখন আমরা মুক্তি পেয়েছি, স্বস্তির নিশ্বাস ফেলছি। নবান্ন বিল্ডিং আজ জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে।