
দীপঙ্কর সমাদ্দার: আগরপাড়ায় উষুমপুর বটতলায় পূর্ব আগরপাড়া কল্যাণ সংস্থা ২৬ শে জুলাই রবিবার সকাল দশটা থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠিত করল স্বেচ্ছায় রক্তদান শিবির, তৎসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও গুণীজন সংবর্ধনা। সংস্থার যুগ্ম সম্পাদক নেপাল সিকদার জানালেন দীর্ঘ ১৫ বছর ধরে তারা রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান তারা করে থাকেন। সারাদিন এই অনুষ্ঠান ঘিরে জনসমাগম আবার মনে করিয়ে দিল সমাজ কল্যাণমূলক কাজে সর্বস্তরের মানুষেরা সর্বস্তরে সর্বাঙ্গীন ভাবে যোগদান করে। অতিথির আসন অলংকৃত করেন শ্রীমৎ স্বামী কালিকা নন্দ গিরি মহারাজ উপস্থিত ছিলেন সোমা দেবনাথ, বিশিষ্ট শিক্ষক দিলীপ দে, শ্রী চঞ্চল পাল, গোপাল ঘোষ, অমিত দাস, সাংবাদিক সুরেন্দ্র কুমার সিং, মৃগাঙ্ক সাহা,সমর সমাদ্দার, জসীমউদ্দীন, রিঙ্কু মোল্লা, দিলীপ শী, সুব্রত কর্মকার, সহ বিশিষ্ট গুণীজনেরা। রক্তদান শিবিরে উৎসাহীদের ভিড় চোখে পড়ার মতো হয়েছিল। মূল মঞ্চের অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত। এক কথায় সমগ্র আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছিল।