ফলস ন্যারেটিভ তৈরি করা হচ্ছে দাবী নির্বাচন কমিশনারের

Spread the love

সংবাদ আবির্ভাব : আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অনেক আগেই দাবি জানিয়েছিলাম যে, SIR শুরু করার সর্ব দলীয় বৈঠক আহ্বান করে এবং জনগণের মধ্যে আস্থা গড়ে তুলে নির্বাচন কমিশনের এগুনো উচিত। একই দাবি SIR শুনানি শুরু করার আগে আমরা করেছিলাম। তা না করে আজ নির্বাচন কমিশন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো জাতীয় ভোটার দিবসে ‘ধন ধান্য অডিটোরিয়াম’- এ সর্ব দলীয় বৈঠক আহ্বান করেছিলেন। সেই বৈঠকে আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। বৈঠকে শ্রী চট্টোপাধ্যায় SIR শুনানিতে AI সফটওয়্যার ব্যবহারের ফলে যে অহেতুক জটিলতা সৃষ্টি হয়েছে সে কথা উল্লেখ করেন। কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে আরো বলা হয় যে, ‘যৌক্তিক অসঙ্গতি’ দূর করার জন্য সম্ভাব্য প্রয়োজনীয় নথির তালিকা ‘পাবলিক ডোমেইন’- এ আপলোড করা উচিত ছিলো নির্বাচন কমিশনের। এদিনের বৈঠকে কংগ্রেস প্রতিনিধি আশুতোষ চট্টোপাধ্যায় বৈঠক শুরুর আগে SIR প্রক্রিয়া চলাকালীন আত্মহত্যা ও বিভিন্ন কারণে মৃত BLO দের স্মৃতির উদ্দেশে কেন নীরবতা পালন করা হবেনা, দৃঢ় ভাবে এই প্রশ্ন উত্থাপন করেন। এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভিডিও বার্তায় বলেন, “ফলস ন্যারেটিভ তৈরি করা হচ্ছে “। এই কথার ভিত্তিতে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তীব্র ভাবে প্রতিবাদ করে এই প্রশ্ন রাখেন যে, জ্ঞানেশ কুমার কি নির্বাচন কমিশনের নাকি বিজেপির পদ্ম-কমিশনের প্রতিনিধি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *