জয়পুরিয়া কলেজের পাশে প্রকাশ্যে ফুটপাতে নেশার ঠেক

Spread the love

নিজস্ব প্রতিনিধি,সংবাদ আবির্ভাব

স্থানীয় এলাকাবাসীদের একাংশের দাবি -“উত্তর কলকাতার জয়পুরিয়া কলেজের পাশে ফুটপাতে ব্যস্ততম যতীন্দ্রমোহন এভিনিউতে গজিয়ে উঠেছে নেশার ঠেক’। শোভাবাজার মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ফুটপাতে ৫১বি, যতীন্দ্রমোহন এভিনিউতে ত্রিপল এবং কালো প্লাস্টিক আটকে সেখানে বিক্রি হচ্ছে মদ গাঁজা, চরস সহ অন্যান্য নেশার দ্রব্য। স্থানীয় দোকানদাররা রীতিমতো আতঙ্কিত। এই নেশার ডেরা তৈরি করেছে ফুটপাত দখল করে থাকা বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন বহিরাগত । স্থানীয় ব্যবসায়ীরা এবং বাসিন্দারা প্রতিবাদ করলে তাদেরকে খুন করার হুমকি দিচ্ছে এই চক্রটি। ওই এলাকায় শুধুমাত্র জয়পুরিয়া কলেজ নয় কিছু দূরেই রয়েছে শ্যামবাজার এভি স্কুল এবং অরবিন্দ স্মরণীতে কলকাতা বিদ্যাভবন নামে আরও একটি স্কুল। স্থানীয় শ্যাম্পুকুর থানাকে বিষয়টি লিখিতভাবে জানানোর পরেও তারা এই বিষয়টি কলকাতা পৌরসভার এক্তিয়ার বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ । অথচ একটি কলেজ ও দুটি স্কুলের ছাত্রদের ভবিষ্যতের কথা এবং দায়িত্ব কেউই সেই ভাবে গুরুত্ব দিচ্ছেন না। পথ চলতি মানুষজন ফুটপাত ব্যবহার করতে পারছে না। ফলে যতীন্দ্রমোহন এভিনিউতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সেখানকার মানুষজন এক অজানা আতঙ্কে ভুগছে। ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দৃষ্টিগোচর করেছেন ওই এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *