
বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব, কলকাতা : ২৯. ০৭. ২০২৬ বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলা ( শহর ) কংগ্রেস কমিটির সদর কার্যালয় ” ইন্দিরা ভবনের ” সামনে স্থানীয় বিধায়ক অরিজিত বক্সীর উপস্থিতিতে বিজেপির মিছিল যাওয়ার সময় বিজেপির কর্মীরা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা কংগ্রেস কার্যালয়ের গেটে বেঁধে রেখে দিয়ে যায়। এই ঘটনায় একটা জিনিস স্পষ্ট হয়ে উঠছে যে রাজ্যে বিজেপি ভালো ভাবে সরকার চালাবার জন্য প্রস্তুত নয়। বিজেপি নেতা নেত্রী দের মদতে বিজেপি পার্টির এই দুর্দশা। ভঙ্কর বাজে দিকে নিয়ে যাচ্ছে বলে বিশিষ্ট মানুষ ও নাগরিক সমাজ মনে করছেন। যারা ভোটের আগে এতো বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলো,আজ তাঁদের আসল রূপ বেরিয়ে আসছে। এই রকম জগণ্য তম ঘটনা তৃণমূলের পক্ষ থেকে করা হয়নি। যাদের কে বাংলার মানুষ আর সহ্য করতে পারছিলো না, আর তাই এই পরিবর্তন। কিন্তু বাংলার দুর্ভাগ্য যে, চোর কে তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে চলে এসেছে। আর এই কথাই তিনমাসের সরকারকে নিয়ে আলোচনা চলছে বাংলার সব প্রান্তে। কংগ্রেস বিজেপির এই ধরনের চরম রাজনৈতিক অসহিষ্ণুতা, অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।