
সংবাদ আবির্ভাব : মেমারি তে তৃণমূল আশ্রিত প্রভাবশালী নেতার সানিধ্যে থাকা বিশ্বনাথ ঘোষের রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কালো বাজারি প্রকাশ্যে। আজ সকাল থেকে দীর্ঘ লাইন। KYC র আপডেট করার নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয় একটি বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে চড়া দামে রান্নার গ্যাস সেলিন্ডার কালো বাজারি হচ্ছে। কেন? কার মদতে এই জিনিস করা হচ্ছে? খোঁজ নিয়ে দেখা গেছে স্থানীয় মানুষজনের দাবী লোকাল তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী দের পূর্ণ মদতে এই কালো বাজারির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ স্থানীয় মানুষ জন ক্ষেপে উঠেছে এর সাথে আরও দাবী পয়সা নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছে বলে খবর। কোটি কোটি টাকা নয় ছয় করেছে এই বিশ্বনাথ ঘোষ। স্থানীয় মানুষ জন বলছে অবিলম্বে শাসক এ বিষয় কিছু না করলে ডিলারসিপের লাইসেন্স বাতিলের দাবী তুলবেন।একটি গুরুত্ব পূর্ণ সূত্র থেকে জানা যাচ্ছে বিশ্বনাথ ঘোষের জামাই রাজীব মন্ডল অর্থের লোভে এই পুরো চক্র চালাচ্ছে বলে জানা গেছে। মেমারির মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর বিরক্ত তারা বলছে পরিবর্তন চাই। আর তাই দরকার বিজেপি সরকার।