
আবির্ভাব নিউজ : ‘ বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে ‘ এই স্লোগান কে সামনে রেখে রাজ্যের আরও একটি নতুন করে নতুন রাজনৈতিক দলের সূচনা হলো আজ কলকাতা প্রেস ক্লাব থেকে। সমৃদ্ধ বাংলা গড়তে লাগবে তিনটি বিষয়ে ব্যাপক চেঞ্জ। প্রথম শিক্ষিত বাংলা, দ্বিতীয় সুস্থ বাংলা আর তৃতীয় সুরক্ষিত বাংলা। এই তিন বিষয়কে সামনে রেখে আগামী নির্বাচনে বাজিমাত করবে বলে মনে করছে শিক্ষা সমৃদ্ধি পার্টি। তারা আরও মনে করেন এবং বিশ্বাস করেন এই যে ২০২৬ বিধানসভায় কোনো পার্টি একা সরকার গড়তে পারবেনা। জোট সরকার হবে বলে তারা মনে করছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তারা চেষ্টা করেছেন দেবার, আবার অনেক প্রশ্ন এড়িয়ে গেছেন। যাই হোক বাংলার এই নতুন পার্টি আগামী দিনে কি দৃষ্টান্ত রাখে বা কোন পথে দিক নেয় সেদিকে আমাদের এবং বাংলার সবার নজর থাকবে বলেই একটি সূত্র মনে করছে।