কলকাতায় মিলার্স ফর নিউট্রিশন ও শিল্প নেতৃত্বের উদ্যোগে পাঁচটি নতুন ফোর্টিফাইড খাদ্য ব্র্যান্ডের উদ্বোধন

Spread the love

রাষ্ট্রের পুষ্টি নিরাপত্তা জোরদার করতে সরকার, বিশেষজ্ঞ এবং মিলারদের একত্রিত করে ফোর্টিফাইড চাল ও গমের আটা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হল। পুষ্টিহীনতা ও লুকানো ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, টেকনোসার্ভ–এর সহায়তায় মিলার্স ফর নিউট্রিশন 22 নভেম্বর পিয়ারলেস হোটেল, কলকাতায় পাঁচটি নতুন ফোর্টিফাইড খাদ্য ব্র্যান্ডের উদ্বোধন করলো। “আনলকিং মার্কেট পোটেনশিয়াল: অ্যাডভান্সিং ফোর্টিফাইড স্ট্যাপল ফুডস”–এর জাতীয় সিরিজের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ, সরকারী কর্মকর্তা, মিলার এবং শিল্প নেতারা অংশ নেন, যেখানে খাদ্য ফোর্টিফিকেশন কীভাবে পশ্চিমবঙ্গের পরিবারগুলির পুষ্টির ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে তা তুলে ধরা হয়, জানালেন রিজওয়ান ইউসুফালি, গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর, মিলার্স ফর নিউট্রিশন। ডমিনিক স্কোফিল্ড, সিনিয়র ডিরেক্টর – আগ্রি ফুড সিস্টেমস, টেকনোসার্ভ জানান পাঁচটি ফোর্টিফাইড খাদ্য ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। কেপিএস অ্যাগ্রো প্রোডাক্টস তাদের KPS Kitchen King Fortified Atta চালু করে। গীতাক্ষী মারকেন্টাইল প্রাইভেট লিমিটেড আধুনিক মিলে তৈরি Gitakshi Fortified Rice বাজারে আনে, যা আগরওয়াল পরিবারের গুণমান ও পুষ্টির প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। জেসমিন রাইস মিল উন্মোচন করে KPS Kitchen King Fortified Rice, যা স্থানীয় পরিবারের কাছে আরও পুষ্টিকর চাল পৌঁছে দিতে তাদের প্রচেষ্টাকে শক্তিশালী করে। হনুমন্ত ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড চালু করে Hanumanta Fortified Atta, যা আটা, ময়দা, সুজি ও পাস্তার বিদ্যমান পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ করে। বাগারিয়া ফুডস এলএলপি তাদের সুপরিচিত Royal ব্র্যান্ডের অধীনে ফোর্টিফাইড আটা উপস্থাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *