
সংবাদ আবির্ভাব : এস আই আর এ লক্ষ্য লক্ষ্য মানুষের নাম বিচারাধীন রেখে এমনিতেই সংকট তৈরি করা হয়েছে। তারপর রাজ্যপালের পদত্যাগ করিয়ে সাংবিধানিক সংকট তৈরি করে বিজেপি নিজেদের পারপাস সলভ করার চেষ্টা করছে। ঠিক জগদীপ ধানকরের মতো পদত্যাগ করলেন। শরীর তো ওনার অনেক আগেই খারাপ হয়েছিল। তখন কেন পদত্যাগ করলেন না?”এই প্রশ্ন ছুড়ে দিয়ে আজ সংবাদ শিরোনামে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। রাস্তার বিভিন্ন চায়ের দোকানে এই নিয়ে চর্চা দেখা যায়। কংগ্রেস কি তাহলে সঠিক পথে আছে?