Human Rights ADS India -র উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব

Spread the love

সংবাদ আবির্ভাব : বারাসাতের রবীন্দ্রভবনে গত 15ই মার্চ এক অনন্য আয়োজনের সাক্ষী থাকল শহরবাসী। Human Rights ADS India-র উদ্যোগে অনুষ্ঠিত হলো সাধারণ সভা এবং বসন্ত উৎসব।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। সংগঠনের চেয়ারপারসন ডাঃ দীপ্তি রায়, সেক্রেটারি নবেন্দু বিকাশ জানা, ওয়ার্কিং প্রেসিডেন্ট ইভা রায়, ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট প্রহ্লাদ দাস, ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারি অজয় সাধুখা, ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কিং প্রেসিডেন্ট গোরাচাঁদ বসাকসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা সমবেতভাবে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন এই অনুষ্ঠানের।
এরপর বক্তব্য রাখতে গিয়ে ডাঃ দীপ্তি রায় সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। তিনি জানান, একটি সমাজসেবী সংগঠন চালাতে অর্থবল, জনবল ও মনোবল—এই তিনটি স্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই তিন শক্তিকেই সম্বল করে সংগঠনটি শুধু রাজ্য নয়, গোটা দেশ জুড়ে কাজ করার লক্ষ্যে এগিয়ে চলেছে।
সাংগঠনিক সভায় লিপিবদ্ধ হয় আগামী দিনে সংগঠনের উদ্যোগে গণবিবাহের আয়োজন করে অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাবেন। পাশাপাশি বস্ত্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ এবং আর্থিক সহায়তার ও সকল প্রকার আইনের সহায়তার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছে সংগঠনের কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চিফ অ্যাডভাইজার বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডাঃ এন.বি. কাঞ্জিলাল ও ডাঃ জি. কে. ঘটক। তাঁরা তাঁদের বক্তব্যে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
এই মঞ্চ থেকেই টাটা মেডিকেলে ভর্তি এক রোগীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা তুলে দিয়ে মানবিকতার এক উজ্জ্বল নদী রেখেছেন।
এরপর বসন্তের রঙে রাঙিয়ে ওঠে পুরো অনুষ্ঠান। আবিরের ছোঁয়ায়, নাচ, গান ও কবিতার পরিবেশনে জমে ওঠে বসন্ত উৎসব। সংগীত পরিবেশন করেন দেবাশীষ দাস শর্মা, রাজকুমার মুখার্জি, অনুভা মৈত্র, মৌ দাস ও দিশানী মৈত্র শিশু শিল্পী তৃষা দাস, আরোহী বিশ্বাস ও রূপা ভট্টাচার্যের পরিবেশন উল্লেখযোগ্য
পাশাপাশি অ্যাডভোকেট সোমা চ্যাটার্জি, এডভোকেট স্বপন রায় ও অ্যাডভোকেট রাজেশ বোসের সহ সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট ইভা রায়, সহ কোষাধ্যক্ষ মনিকা হালদার , সহ সেক্রেটারি সৌম্যদীপ রায়, অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে।
সংগঠনের অ্যাকটিভ সদস্য রিম্পা দাস, মন্দিরা আচার্য্য ,প্রমি বিশ্বাস, অনুপ শী, রাহুল চক্রবর্তী সহযোগিতা অনুষ্ঠানকে ত্বরান্বিত করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *