তালসারির চোরা বালিতে ঢুকে গেলো রাহুলের মৃত্যু রহস্য!

Spread the love

সংবাদ আবির্ভাব : মিলছেনা, কিছুই মিলছেনা! কারোর কথার মিল নেই! রাহুলের মৃত্যু নিয়ে বেশ কিছু প্রশ্ন মনে আসছে আমাদের। কিছু দিন আগে আমরা হারালাম আমাদেরই এক সাংবাদিক বন্ধুকে। নাম অরবিন্দ নায়েক। তারও মৃত্যু রহস্য এখনো জানা গেলো না। প্রশ্ন করতো বলে অকালে মাত্র ২৪ বছর বয়সে চলে যেতে হল। শোনা যাচ্ছে ইদানিং রাহুলও নাকি আওয়াজ তুলছিলো নানান বিষয় আর তাই কি তাকে মাত্র ৪৪ বছর বয়সে চলে যেতে হলো। রাহুলের মৃত্যু ঘিরে আমাদের কতো গুলো প্রশ্ন

লীনা গাঙ্গুলি যা বলছেন ভাস্কর ব্যানার্জি উল্টো বলছেন, ম্যানেজার যা বলছেন সহ অভিনেত্রী উল্টো বলছেন!

মমতা ব্যানার্জির প্রিয় প্রযোজক তথা মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গাঙ্গুলি বলছেন প্যাক আপ হয়ে গিয়েছিলো সবাই ফিরে আসছিলো। রাহুল কেন থেকে গেলো? অথচ এই সিরিয়ালের অভিনেতা ভাস্কর ব্যানার্জি বলছেন আমাদের হয়ে গিয়েছিল। ফিরছিলাম বাকিদের আগামীকাল শেষ করে ফেরার কথা। কোনটা ঠিক।

কোথায় ঘটেছে? তালসারি না ওল্ড দিঘা-নিউ দিঘার মাঝখানে! নানান কথা শোনা যাচ্ছে।

সম্পূর্ণ মিথ্যা বলছেন লীনা গাঙ্গুলির ম্যানেজার। তিনি হোটেলে ছিলেন অথচ সব জানেন। কি করে?

একবার বলছে রাহুল একা ছিল এবং জলে নেমে গিয়েছিলো। কিন্তু সাহা অভিনেত্রী বলছেন তিনিও ছিলেন।

কেউ বলছে রাহুল একা জলে নেমেছিল, সহ অভিনেত্রী বললো তিনিও নেমেছিলেন।

একবার বলছে তিন ঘন্টা বাদে খুঁজে পাওয়া যায় রাহুলকে, পরে বলছে সঙ্গে সঙ্গে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চোরা বালিতে পা আটকে গেলে বাকিরা তাকে কি করে উদ্ধার করলো? তাদের পা আটকালোনা!

গাড়িতে রাহুল বেঁচে ছিল, হাপাচ্ছিল। গ্রেট লীনা গাঙ্গুলি আপনার টাইম ডাক্তার কোথায়!

গল্প চলেছে রাহুলের নাকি বুকে ব্যাথা ছিল! টিমে ডাক্তার কি করছিলো!

তালসারির সুবর্ণরেখা ও সমুদ্রের সংযোগস্থলের ভৌগোলিক চরিত্র বলছে ওখানে চোরাবালিতে ঢুকে যেতে পারেনা। পা আটকে যেতে পারে। পা আটকে গেলে জলে ভেসে গেলো কি করে!

কোনো মিল নেই, বহু প্রশ্নের উত্তর নেই। কোথায় ডাক্তার, কোথায় নিরাপত্তা, কোথায় লাইফ জ্যাকেট, কোথায় হাসপাতালের পরিকাঠামো!
উত্তর নেই! তাই জুবিন গর্গ হয়েই চলে গেলেন রাহুল। চোরাবালিতে ঢুকে গেলো আসল ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *