সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এআই-চালিত ‘দাদা’স পাওয়ার কোচিং ক্যাম্প’ ক্যাম্পেইন চালু করল ডাবর গ্লুকোপ্লাস-সি

Spread the love

সংবাদ আবির্ভাব, কলকাতা, ৩০ জুন, ২০২৬: ডাবর ইন্ডিয়া লিমিটেড এই গ্রীষ্মে তাদের জনপ্রিয় ব্র্যান্ড ডাবর গ্লুকোপ্লাস-সি-এর জন্য একটি নতুন প্রচার অভিযান শুরু করেছে, যেখানে থাকছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এই প্রচারভিযানে ‘জেনারেটিভ এআই’ -এর সহায়তায় এক অভিনব ও ব্যক্তিগতকৃত কোচিংয়ের অভিজ্ঞতা প্রদান করা হচ্ছে। ‘দাদাস পাওয়ার কোচিং ক্যাম্প’ (Dada’s Power Coaching Camp) শিরোনামের এই প্রচারভিযানটি প্রথাগত সেলিব্রিটি এনডোর্সমেন্ট বা তারকা-কেন্দ্রিক প্রচারণার ধারা থেকে এক উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে; এর মাধ্যমে গাঙ্গুলিকে কেবল প্রচারণার মুখ হিসেবে নয়, বরং ভারতের উদীয়মান ক্রীড়াবিদদের ব্যক্তিগত পরামর্শদাতা বা মেন্টর হিসেবে তুলে ধরা হচ্ছে।

কয়েক দশক ধরে তারকা-কেন্দ্রিক প্রচারভিযানগুলো মূলত একমুখী যোগাযোগ ব্যবস্থার ওপরই নির্ভর করে এসেছে—যেখানে একজন পরিচিত মুখ লক্ষ লক্ষ মানুষের কাছে একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দেন। ডাবর গ্লুকোপ্লাস-সি-এর এই নতুন প্রচারাভিযানটি সেই প্রথা ভেঙে প্রতিটি শিশুর ক্রীড়াযাত্রার উপযোগী করে একটি ব্যক্তিগত ও অর্থবহ যোগাযোগ স্থাপন করে।

একটি শক্তিশালী ভোক্তা-অন্তর্দৃষ্টিকে ভিত্তি করে—যে প্রতিটি তরুণ ক্রীড়াবিদের সাফল্য, ব্যর্থতা এবং আত্মসন্দেহের প্রতিটি মুহূর্তের পেছনে একজন মা থাকেন, যিনি সন্তানের প্রতিটি পদক্ষেপে গভীরভাবে সম্পৃক্ত—এই প্রচারাভিযানটি মায়েদের মেটা প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অংশগ্রহণের আহ্বান জানায়। অংশগ্রহণের জন্য তাঁদের সন্তানের নাম, খেলার ধরন এবং পারফরম্যান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি শেয়ার করতে হয়। এরপর তাঁরা হোয়াটসঅ্যাপে একটি ব্যক্তিগতকৃত ভিডিও পান, যেখানে সৌরভ গাঙ্গুলী তাঁদের সন্তানকে নাম ধরে সম্বোধন করেন এবং তার খেলা ও নির্দিষ্ট চ্যালেঞ্জ অনুযায়ী উপযোগী কোচিং পরামর্শ ও অনুপ্রেরণামূলক বার্তা দেন।

জেনারেটিভ এআই -এর সহায়তায় পরিচালিত এই প্রচারণায় ২৫০টিরও বেশি অনন্য কনটেন্ট কম্বিনেশন তৈরি করা হয়; এর মাধ্যমে ১৩ লক্ষেরও বেশি ব্যক্তিগতকৃত কোচিং সেশন বা মুহূর্ত প্রদান করা হয় এবং ভারতজুড়ে ১১ কোটিরও বেশি মায়ের কাছে পৌঁছানো সম্ভব হয়।

প্রচারাভিযানটি একই সঙ্গে সন্তানের সক্রিয় জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ডাবর গ্লুকোপ্লাস সি-এর ভূমিকাকেও স্বাভাবিকভাবে তুলে ধরে। সক্রিয় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি গ্লুকোপ্লাস সি-তে রয়েছে অতিরিক্ত শক্তির জন্য ২০% বেশি গ্লুকোজ, পাশাপাশি ছয়টি অপরিহার্য ভিটামিন ও মিনেরালস, যা তাদের পারফরম্যান্স, রোগ প্রতিরোধক্ষমতা এবং খেলাধুলা বা শারীরিক কর্মকাণ্ডের পর দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে। পণ্যটিকে শুধু প্রদর্শন করার পরিবর্তে, প্রচারাভিযানটি এমন সব মুহূর্তে এটিকে স্বাভাবিকভাবে যুক্ত করেছে, যখন শিশুদের সবচেয়ে বেশি শক্তির প্রয়োজন হয়।

এই ক্যাম্পেইন প্রসঙ্গে অমিত গার্গ, হেড অফ মার্কেটিং – হেলথ সাপ্লিমেন্টস, ডাবর ইন্ডিয়া লিমিটেড বলেন, “বড় পরিসরে তারকাদের সম্পৃক্ততা মূলত সম্প্রচার বা কয়েকটি রিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেখানে সবার জন্য একই বার্তা থাকত। কিন্তু যখন একজন মা তার সন্তানকে খেলার মাঠ থেকে ক্লান্ত হয়ে ফিরতে দেখেন, তখন তার মনোযোগ কোনো ক্যাটাগরি বা পণ্যের দিকে নয়, বরং তার সন্তানের দিকেই থাকে। সম্প্রচার-ভিত্তিক যোগাযোগ থেকে ব্যক্তিগত যোগাযোগের দিকে এই পরিবর্তনই এই ক্যাম্পেইনের মূল চেতনা। আমরা জেনারেটিভ এআই ব্যবহার করে দেশের প্রতিটি মা এবং প্রতিটি তরুণ ক্রীড়াবিদের কাছে ‘দাদা’ -কে ব্যক্তিগতভাবে সহজলভ্য করে তুলেছি। গ্লুকোপ্লাস-সি শুধুমাত্র শক্তিই জোগায় না, বরং জেনারেটিভ এআই-এর অর্থপূর্ণ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ক্ষমতায়নও করে।”

প্রচারাভিযানটি সম্পর্কে সৌরভ গাঙ্গুলী বলেন, “খেলাধুলায় প্রতিভার যতটা গুরুত্ব, মানসিক দৃঢ়তার গুরুত্বও ঠিক ততটাই। প্রতিটি শিশুর নিজস্ব শক্তি ও আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। অনেক সময় সঠিক মুহূর্তে বলা কয়েকটি উৎসাহব্যঞ্জক কথাই তাদের এগিয়ে চলার অনুপ্রেরণা হয়ে ওঠে। এই প্রচারাভিযানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল শিশুদের কাছে আরও ব্যক্তিগতভাবে পৌঁছানোর সুযোগ। যদি কয়েকটি উৎসাহের কথা কোনো শিশুকে এগিয়ে যেতে এবং খেলাটিকে আরও উপভোগ করতে অনুপ্রাণিত করতে পারে, তাহলে সেটিই প্রযুক্তিগত উদ্ভাবনের এক অসাধারণ ব্যবহার। প্রযুক্তির মাধ্যমে এখন আমরা প্রতিটি শিশুর নিজস্ব যাত্রাপথের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোচিং ও পরামর্শ পৌঁছে দিতে পারি, একই সঙ্গে তাদের মনে করিয়ে দিতে পারি যে সাফল্যের পথে শক্তি, আত্মবিশ্বাস এবং অধ্যবসায়—এই তিনটি একে অপরের পরিপূরক।”

এ প্রসঙ্গে অভিষেক মেহতা, ডিজিটাল মার্কেটিং লিড, ডাবর ইন্ডিয়া, বলেন, “বর্তমান সময়ের ভোক্তারা ব্র্যান্ডের কাছ থেকে শুধু সবার জন্য একই ধরনের বার্তা নয়, বরং এমন অভিজ্ঞতা প্রত্যাশা করেন যা তাদের কাছে প্রাসঙ্গিক ও ব্যক্তিগত বলে মনে হয়। এই প্রচারাভিযানটি দেখিয়েছে, কীভাবে এআই ব্যাপক পরিসরে মানুষের কাছে পৌঁছানো এবং ব্যক্তিগত সংযোগ গড়ে তোলার মধ্যকার ব্যবধান দূর করতে পারে, ফলে বৃহৎ পরিসরেও অর্থবহ ওয়ান-টু-ওয়ান সম্পৃক্ততা সম্ভব হয়। সৌরভ গাঙ্গুলীর মতো একজন ক্রীড়া আইকনের প্রভাবকে ব্যক্তিগতকরণের শক্তির সঙ্গে একত্রিত করে আমরা তরুণ ক্রীড়াবিদ এবং তাদের পরিবারের জন্য আরও নিমগ্ন, প্রাসঙ্গিক ও প্রভাবশালী একটি ব্র্যান্ড অভিজ্ঞতা তৈরি করেছি।“

এই প্রচারণামূলক কার্যক্রমটি মূলত উত্তর ও পূর্ব ভারত জুড়ে শুরু করা হচ্ছে এবং এটি মিডিয়া পার্টনার হিসেবে স্টারকম ইন্ডিয়া (পাব্লিসিস গ্রুপ) (Publicis Groupe), প্রযুক্তিগত পার্টনার হিসেবে ট্রু-ফ্যান (TrueFan) ও সৃজনশীল পার্টনার হিসেবে ব্র্যান্ডশিপ (Brandsheep)-এর যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *